শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নদীর দখল উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল কক্সবাজার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারে বাঁকখালী নদীর দখল উচ্ছেদকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) উচ্ছেদের পঞ্চম দিনে শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা।

এদিন সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি‘র দায়িত্বশীলরা। এসময় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা।

এ সময় দখলদাররা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে দেয়। টায়ার জ্বালিয়ে বিমানবন্দর সড়কে অবস্থান নেয় কয়েকশ নারী-পুরুষ। ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এক্সক্যাভেটরটিও। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা। এ সময় ঘটনাস্থলে পৌঁছেন কক্সবাজার সদর-রামু আসনের বিএনপিদলীয় সাবেক এমপি লুৎফর রহমান কাজল ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল ভিপি।

তারা বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে শহীদ মিনারের দিকে সরে যেতে বলেন। বিক্ষোভকারীদের সমাবেশে সাবেক এমপি কাজল বলেন, আগে বাঁকখালী নদী ডিমারকেশন করুন, নদীর জায়গা-সীমানা চিহ্নিত করুন। হাইকোর্টের রায়ের বিষয়টি সামনে এনে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে একটি যৌক্তিক সমাধান বের করতে হবে। তার আগে ঢালাওভাবে করা চলবে না।

এদিকে অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছেন না। একইভাবে সেখান থেকে বেরও হতে পারছেন না। এতে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ