মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই ‘ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না’ আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ দীনের প্রকৃত পথ: তাবলীগ, শিবির নাকি আলেমগণের সোহবত জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

প্রাথমিকে ৬৫ হাজার গানের শিক্ষক নিয়োগ কার স্বার্থে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদ সগির আহমদ চৌধুরী

প্রাইমারিতে ৬৫ হাজার গানের শিক্ষক নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়। এটা নাকি খুব জরুরি!

গ্রাম থেকে উঠে এসে শহুরে জিন্দেগিতে প্রবেশ করেই সেই কালে লোকজন ছেলে-মেয়েদের গান শেখাতো। ফকিন্নির জাত এই করে নিজেদেরকে জাতে উঠাতো, প্রগতিশীল হয়ে নিজেদেরকে অন্যদের থেকে এলিট দেখাতো। এরাই পরে বিলাসিতার চোর, দুর্নীতিবাজ, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে চরম স্বেচ্ছাচারী হয়ে ওঠেছে।

শিক্ষা মন্ত্রণালয় এসব অকর্মণ্যদেরই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। আর সেটা নাকি এখন খুব বেশি জরুরি। অথচ জরুরি ছিল নৈতিক শিক্ষার! দেশটা দুর্নীতি, চাঁদাবাজি, ‍লুটপাট ও ফ্যাসিবাদী চরিত্রে যেভাবে ভরে গেছে তার থেকে উত্তোরণের জন্য শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করারই জরুরত ছিল সবচেয়ে বেশি।

ইসলামী আন্দোলন, হেফাজত, বেফাক ও হাইয়াসহ সকল ধর্মীয় পক্ষ থেকে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি এবং নিয়োগের জোর দাবি থাকলেও সেটা তো শিক্ষামন্ত্রণালয় রক্ষা করেইনি, বরং উলটো গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে জুলাই অভ্যুত্থানের অংশীদার ইসলামপন্থিদের গালে চপেটাঘাত করেছে।

আপনি চিন্তা করে দেখবেন এই গানওলালা, কথিত শিল্পীগোষ্ঠীরা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের তল্লী বহন করেছে সবচেয়ে বেশি। আর সবচেয়ে নিপীড়িত ছিল ওলামায়ে কেরাম। কিন্তু শিক্ষামন্ত্রণালয় ওলামায়ে কেরাম, তাদের দাবি ও প্রত্যাশা পূরণ না করে, তথাকথিত গানওয়ালীদেরকে পুরস্কৃত করছে।

লেখক: সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ