শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারিসহ ৮ গরু-মহিষের মৃ’ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। এতে তাদের আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বজ্রপাতে উপজেলার কাজির চর ও উত্তর সাকুচিয়া এবং হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮ টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত কাঁকড়া শিকারী জীবন দাস (৫০) উপজেলার চর কলাতলী এলাকার হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন। তিনি কাজির চর এলাকায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে চরকলাতলী এলাকায় নিয়ে আসেন। অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরের ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩ টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউদ্দিন জানান, তার ৩টি গরু গোয়াল ঘরে বেঁধে রেখেছিলেন। হঠাৎ করেই একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছেই বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা তিনটি গরু একইসাথে মারা যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

এছাড়াও নিজেদের শেষ সম্ভলটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের আহাজারি যেন থামছেই না। গরুর পাশে বসেই অঝরে কাঁদছেন তারা।

মনপুরায় এই ভয়াবহ বজ্রপাতে অনেক শিশু আহত হয়েছে বলে জানা গেছে ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর থবর পাওয়া গেছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ