রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, চবি শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এর আগে নুরুল হক নূরের ওপরও হামলা চালানো হয়েছে। দেশের জনগণের জন্য এটি একটি অশনিসংকেত। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। কিন্তু নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখও দুই দফা পিছিয়েছে। এখন তা বানচাল করারও অপচেষ্টা চলছে।

সংগঠনটির ঢাবি শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মঈনুল ইসলাম বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। নুরুল হক নূরের ওপর কীভাবে হামলা হয়েছে, আমরা সবাই দেখেছি। আজ আবার চবি শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ