রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ভুজপুরে ইমাম-খতীবদের করণীয় শীর্ষক ঐতিহাসিক কনফারেন্স আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আজ (২৮ আগস্ট) ঐতিহাসিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হলো— “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের ভূমিকা”।

ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর রাবার বাগান ইউনুসিয়া মাদরাসা মিলনায়তনে বাদে আসর শুরু হবে এই কনফারেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের উপদেষ্টা এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচন পদপ্রার্থী শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান আলোচক হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি আবু তাহের আল মাদানি।

মাওলানা ক্বারী আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন—

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা জুনায়েদ বিন জালাল,

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী,

মুফতি ইউসুফসহ আরও অনেকে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ