রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কামড়ে দেওয়া সাপ নিয়ে হাসপাতলে আহত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্কুল থেকে ফেরার পথে রাস্তায় সাপের দংশনে আহত হয় এক শিশু। শিশুটি চিৎকার পথচারীরা ধানক্ষেত ঘেরাও করে মেরে ফেলে বিষধর সাপটি। পরে সাপসহ আহত শিশু সাদিকুর রহমান সাদিককে (৮) ফুলবাড়ী হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে।

সাদিক ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় সাপের উপর তার সাইকেলের চাকা উঠে যায় ছেলেটির। এসময় সাইকেলে থাকা শিশুটির চাচাত ভাই ‘সাপ সাপ’ বলে চিৎকার দিলে ভয়ে সাইকেল থেকে লাফ দেয় সাদিক। তখন শিশুটির পায়ে কামড় দেয় সাপটি। পরে তাদের চিৎকারে পথচারীরা ছুটে আসে। তখন ধানক্ষেতে সাপটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলে তারা।

এদিকে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরিবারের লোকজন সাপসহ দ্রুত শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সাদিকুরের বাবা জাহিদুল হক বলেন, ‘বাড়ির থেকে একটু দূরে চিৎকার-চেঁচামেচি শুনে আমরা দৌঁড়ে গিয়ে দেখি, সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহà¦