মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই ‘ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না’ আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ দীনের প্রকৃত পথ: তাবলীগ, শিবির নাকি আলেমগণের সোহবত জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যায় মামুন। চুলকাটা কাচি দিয়ে মামুনের গলায় আঘাত করা হয়। 

এ ঘটনায় গত ১১ আগস্ট নিহত মামুনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ