শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

৯ দিন ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র সাব্বিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে অবস্থিত বাইতুল আমান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সাব্বির হোসেন। গত ১৬ আগস্ট ছুটি কাটিয়ে মামা মাহাদী হাসানের সঙ্গে মাদরাসায় ফিরে সাব্বির। ফেরার দিনই কাউকে কিছু না বলে মাদরাসা থেকে চলে যায় সে। গত ৯ দিনেও তার খোঁজ পাওয়া যায়নি।

মামা মাহাদী হাসান জানান, গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে ছুটি কাটিয়ে আমার সঙ্গে মাদরাসায় ফিরে সাব্বির। মাদরাসার শিক্ষকসহ একসঙ্গে কথা বলছিলাম আমরা। এ সময় টয়লেটে যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে উঠে যায় সে। দীর্ঘক্ষণ পার হলেও ফিরে না আসায় সন্দেহ হয়। এরপর পুরো মাদরাসা খুঁজেও তাকে পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খুঁজেছি, কিন্তু তার আর সন্ধান মেলেনি।

নিখোঁজ সাব্বির হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।

সাব্বিরের বাবা সোহেল মিয়া জানান, সাব্বির আমার একমাত্র ছেলে। ইচ্ছে ছিল তাকে কোরআনের হাফেজ বানাবো। তাই ছোটবেলা থেকেই তাকে মাদরাসায় দিয়েছি। কিন্তু কী এমন হলো, কেন পালিয়ে গেল আমরা কেউ বুঝতে পারছি না। কোথায় গেল আমার ছেলে, ওর চিন্তায় আমরা অস্থির হয়ে আছি। ছেলেটাকে হারিয়ে তার মা পাগলপ্রায়। কিছু খাচ্ছে না, ঘুমাচ্ছে না। শুধু সাব্বিরের অপেক্ষায় দিন গুনছে, কখন সে বাড়ি ফিরবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সাব্বিরের মা আছমা আক্তার। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সাব্বিরকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ