শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মোহাম্মদপুরে ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ফয়জুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ১৬ আগস্ট শনিবার সকাল ১০ টা শুরু হয়ে দুপুর ১ টা শেষ হয়।

 মোহাম্মদপুর উলামা ও আইম্মা ঐক্য পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া ফয়েজী এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক , ইলিয়টগঞ্জের পুটিয়া নেছারিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা বশির আহমদ। 

পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মারকাযুস সুন্নাহ আল - ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আব্দুল গফফার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি শিল্পী ও জনপ্রিয় উপস্থাপক আল কারীম আবৃত্তি একাডেমী এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর দারুস সুন্নাহ মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ এলাকার সকল প্রকার শ্রেণী পেশার মানুষ। 

প্রতিযোগিতার শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা বশির আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ