রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজশাহীর জেলার পবা উপজেলায় বামুনশিকড় এলাকায় একই পরিবার থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়া শোনা করত। 

জানা যায় , মিনারুল ইসলাম কৃষি কাজ করেন। এবং তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। তাদের পরিবারের চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে। আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। 

মতিহার থানা পুলিশের এএসআই কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ