রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি

মানবতার সেবায় নিবেদিত সিলেটের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক তাদের গৌরবময় এক দশকে পদার্পণ উদযাপন করতে আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান “রক্তবন্ধন–২০২৫”। আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এর পর্দা উঠবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আলোচক হিসেবে থাকবেন বরেণ্য আলেম ও জনপ্রিয় বক্তা মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা শাহ মমশাদ ও মুফতি রেজাউল করিম আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট–৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী এড. মোহাম্মদ আলী এবং সিলেট–৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দিলওয়ার হুসাইনসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথি হিসেবে থাকবেন মারকাযুল হিদায়া সিলেটের মুদীর মুফতি নুরুজ্জামান সাঈদ, কালান্তর প্রকাশনীর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, লেখক হাম্মাদ রাগীব, মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

আয়োজনে থাকবে মিলনমেলা, আলোচনা সভা, রক্তদাতা সংবর্ধনা এবং নাশীদ মাহফিল। নাশীদ পরিবেশন করবেন আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, সায়নান সায়েম, তানজির আহমেদ, আকরাম বিন বাহার, ফয়েজ আহমদ শাহরুক, আব্দুর রহমান আল আজাদ, আহমদ উসমান, মাহফুজুর রহমান মারুফ, মুশাহিদ আল-বাহার, আলি মর্তুজা, মাসউদ আনোয়ার, জামাল উদ্দিন ও মাশহুদ।

সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাইদ ইসহাক জানান, “‘রক্তবন্ধন–২০২৫’ উপলক্ষে সব প্রস্তুতি শেষ। এখন শুধু ১৫ আগস্টের অপেক্ষা।”

খিদমাহর পক্ষ থেকে জানানো হয়, অতিথি, আলোচক ও ডেলিগেটদের জন্য বিশেষ গিফট প্যাক প্রস্তুত করা হয়েছে, যাতে থাকবে খিদমাহ লোগো সম্বলিত টি-শার্ট, ম্যাগাজিন, কলম, নোটবুক ও চাবির লকেট। এছাড়া সবার জন্য থাকছে নাশতার আয়োজন।

এক স্বেচ্ছাসেবক বলেন, “পাঁচ বছর ধরে খিদমাহর সঙ্গে কাজ করছি। অসংখ্যবার মাঝরাতে ফোন পেয়ে হাসপাতালে ছুটেছি। কারও জীবন বাঁচাতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ