শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চাঁদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিজানুর রহমান অভি (অটোরিকশা চালক)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুরের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন ও অটোরিকশা চালাতেন। কয়েকদিন আগে গ্রামে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার সঙ্গে এলাকার সন্ত্রাসী চক্রের সদস্য নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

বুধবার ভোরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভির বন্ধু নুর আলম বেপারী জানান, হত্যার আগ মুহূর্তে নাহিদ গাজী ফোন করে হত্যার কথা স্বীকার করে তাকে হুমকি দেন।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ