শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে হেযবুত তওহীদ-এর কার্যক্রম বন্ধে স্মারকলিপি প্রদান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীতে হেযবুত তওহীদ-এর কার্যক্রম বন্ধে মাইজদী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি টি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ই আগষ্ট) সকাল ১০টায় এই স্মারক প্রদান করা হয়।

স্মারকলিপি দেওয়ার সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী। বক্তব্যে তিনি বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হেযবুত তাওহিদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের প্রকাশিত পত্রিকা দেশের পত্র বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হিযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী মাইজদী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ এর কেন্দ্রীয় সভাপতি ও লেখক মুফতী আমির জিহাদী, তাজকিয়া টিভির সম্পাদক মোহাম্মদ রিফন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মুহাম্মাদ আবদুর রহমান জিহাদী, হাফেজ জুনায়েদ সিদ্দিকী, শাহিদুল ইসলাম সহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ