শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

এবি পার্টিতে যোগ দেওয়ায় জামায়াত নেতাকে বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার একটি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশা আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন। ফলে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করেছে। 

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘অন্য দলে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলটি তার নীতি-আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যেকোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোন সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর রাতেই মাওলানা আব্দুল্লাহ বাদশাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

বহিষ্কারের বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পার্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়টি আমি জেনেছি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ