শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার আসামি স্বাধীন নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর স্বাধীন হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন।

কোমান্ডার মামুন খান জানান, সাংবাদিক তুহিন কাজের সময় এক নারীর সঙ্গে বাদশা নামের এক ব্যক্তির কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বাদশা তুহিনকে থাপ্পড় মারলে স্বাধীন ও অন্যান্য আসামিরা ধারাল অস্ত্র দিয়ে তুহিনকে আঘাত করে। তুহিন ভিডিও রেকর্ড করার চেষ্টা করলে তারা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ