রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি পোড়া দিল প্রশাসন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় বিশেষ অভিযানে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সিংড়ার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ফকিরপাড়া ও চামারী ইউনিয়নের বিলদহর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সেনাবাহিনীর সহায়তায়।

অভিযান পরিচালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন। তিনি বলেন,
“চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

উল্লেখ্য, চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ ফাঁদ, যা মাছের প্রজনন ও জলজ পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট করে। চলনবিলকে বাঁচাতে এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ