শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোরআন নিকেতন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আলী জুবায়ের খান ,ময়মনসিংহ

আজ (৫ই আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে ময়মনসিংহের 'কোরআন নিকেতন মাদ্রাসা'য় বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত আলোচনা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' ময়মনসিংহ মহানগর সহ সভাপতি ও কোরআন নিকেতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , ' একবছর আগে আজকের এই দিনে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করেছি। যারা গত পনেরো বছর বহু আলেম উলামাকে অন্যায় ভাবে হত্যা করেছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করেছে। তারা মনে করেছিলো, এটা তাদের বাবার দেশ।

এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, যাত্রাবাড়ী এবং শনিরআখরা সহ দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে। এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ