শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঘুরতে গিয়ে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসা ছাত্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী হাফেজ রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজের ৩ ঘণ্টা পর উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত হাফেজ রিফাত (২০) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মালোয়ার চর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব (৩০) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের লোকজনকে নিয়ে দক্ষিণ চরটেকি এলাকায় ঘুরতে যান। এ সময়  রিফাত ও রাজিব নদের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে দুজনই পানিতে ডুবে যান। এ সময় আশপাশের লোকজন নৌকা নিয়ে রিফাতের দুলাভাই রাজিবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন রিফাত।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ