মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র দাফন ভোলার বোরহানউদ্দিনে সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) মারা গেছেন। দগ্ধ অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।  

নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। শনিবার রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্ৰামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এরপর থেকে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন তাকে শেষবার এক নজর দেখতে। 

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মাসুমাকে দাফন করা হয়েছে। নিহত মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা তার স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন।

শনিবার সকাল সোয়া ১০টায় মাসুমা মারা যান বলে জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি সাংবাদিকদের জানান, মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে আর এ দুর্ঘটনায় নিহত হলো ৩৫ জন। 

নিহত মাসুমার স্বামী মো. সেলিম জানিয়েছেন, স্কুলের বাচ্চাদের উদ্ধার করতে গিয়েই দগ্ধ হয়ে তার স্ত্রী নিহত হন।  এদিকে মাসুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী মাফরুজা সুলতানা। তারা মাসুমার পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ