শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শাপলা ও জুলাই-আগস্টের শহীদদের স্মরণে পল্লবীতে দুআ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পল্লবী ইমাম উলামা পরিষদের উদ্যোগে ২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুলাই) ২ নম্বর ওয়ার্ডের ডি-ব্লক ঈদগাহ মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ কাসেমী এবং সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল হাসান আরাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কমিশনার সাজ্জাদ হোসেন মোল্লাহ, মাওলানা তৌহীদুজ্জামান যশোরী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হেলাল বিন আব্দুল হাই, মাওলানা ইবরাহীম জামিল, মাওলানা সুলতান, মাওলানা সৈকত এবং আহত জুলাই যোদ্ধা মাওলানা আব্দুর রহমান।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের কয়েকজন শহীদের পরিবার এবং আহতদের উপস্থিতি মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

এছাড়া ২২ জুলাই বিকেলে একই ব্যানারে আরেকটি দুআ মাহফিল অনুষ্ঠিত হয় পল্লবী ৬ নম্বর ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন মাঠে। এতে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা লোকমান মাজহারীসহ ইমাম উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুআ মাহফিলে শাপলা চত্বর, জুলাই-আগস্ট এবং মাইলস্টোন স্কুলের শহীদ ও আহত কচিকাঁচা শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ