শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, একটি মালবোঝাই ট্রাক সড়কে দাঁড়িয়ে ছিল। পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ট্রাকের সামনে গিয়ে দাঁড়ালে সার্জেন্ট পলাশ চন্দ্র পাল ও কনস্টেবল মিজানুর রহমান ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির পঞ্চগড়গামী অরিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক ও পরে পিকআপকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় বাস, ট্রাক ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং কনস্টেবল মিজানুর গুরুতর আহত হন। আহতদের পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস ও ট্রাক বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ