শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাবনার আমিনপুরে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাশিনাথপুরে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে বাজারে এসে নিজ গ্রামে ফেরার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়—দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে কাশিনাথপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে রাস্তা পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ