শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদযাত্রা শুরু হওয়ার আগেই সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, এনসিপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা হওয়ার কথা ছিল। তবে পদযাত্রা ব্যাহত করতে ছাত্রলীগের একাংশ, বিশেষ করে সংগঠনটির বিতর্কিত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

উলপুর এলাকায় তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ভাঙচুর চালায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে ছাত্রলীগের এমন আগ্রাসন এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের রাজনৈতিক সহিংসতা দমন না করা হলে তা আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ