বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ইক্বরা মহিলা মাদ্রাসায় হিফজ সমাপ্তকারীদের সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি জেলা সদরের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা মহিলা মাদ্রাসা ও হিফজখানা'য় হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরুল কবির আরমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোড ডিভিশন জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ, হাসপাতাল গেইট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সফিউল্লাহ আল হাবিবী, পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষ থেকে মাওলানা মঈনুদ্দিন।

অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্নকারী ছয়জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একইসাথে মাদ্রাসার নাজেরা বিভাগের চারজন শিক্ষার্থীকে হিফজের ছবক প্রদান করেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

অনুষ্ঠানের শেষপর্বে আবরার কমপ্লেক্সের পরিচালক মাওলানা দ্বীন ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি ইসলাম, দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ