বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সাড়ে ৫ মাসেই হাফেজ শিশু সাইদুল, এলাকাবাসীর সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কুরআনে কারিম সাধারণ হিফজ করতে যেখানে সাধারণত দুই তিন বছর লেগে যায় সেখানে মাত্র সাড়ে পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে আট বছরের শিশু সাইদুল। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার বাবার নাম আক্কাস আলী। সে উপজেলার বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে সাইদুলকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হজরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

সাইদুলের মাদরাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্ত করার গৌরব অর্জন করে। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কুরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদরাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা চালায়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদরাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। সাড়ে ৫ মাসের মধ্যেই সে কুরআনের হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ