বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝালকাঠি আদালতে কাঠগড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ। মামলায় তার স্বামীকে জেল হাজতে পাঠানো হয়। রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। এ সময় আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে তাকে পুলিশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ভুক্তভোগী নারী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেটির নারাজিও দিয়েছিলেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ