রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের কারণে আমরা কি রমজানকে ভুলে যাচ্ছি! দয়া করে ইসলামের নামে ধোঁকা দেবেন না, জামায়াতকে সালাহউদ্দিন ‘হাতপাখা বিজয়ী হলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদ থাকবে’ নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের

ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার হত্যা, চাঁদাবাজী, ডাকাতি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত সামছুউদ্দিন কে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত শামছু (৫২) উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের পুত্র ।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

সাংবাদিকদের তিনি বলেন, এই কুখ্যাত ডাকাতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে তার মধ্যে তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, কুখ্যাত ডাকাত সামছুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই ও মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে ডাকাতি করা, চাঁদার টাকা আদায় করার অপরাধে আরো একটি মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় তার নামে ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারনে আরো ৪টি মামলা রয়েছে। র‍্যাব তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ