রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

চট্টগ্রাম জিরি মাদরাসার বার্ষিক সভা ৭ ও ৮ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার ১১৮তম দুইদিন ব্যাপী বার্ষিক সভা এ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী ৭ও ৮ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) মাদরাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক লেকচারার শায়খ ইলিয়াস গুম্মান।

সভায় বক্তব্য রাখবেন- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক মাদানি, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতী শাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী রেজাউল করীম আবরার ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব বলেন, এবারের সভায় দেশ-বিদেশের হক্কানী ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানেদ্বীন ও ইসলামি স্কলারগণকে আমন্ত্রণ করা হয়েছে। সভার সফলতা কামনা করে মাদরাসার প্রাক্তন ছাত্র-শিক্ষক ও তাওহীদি জনতাকে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ