সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রক্তদানকে উৎসাহিত করতে প্রতি বছর ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন করা হয়।
শনিবার (২নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেলা ১১ টায় বুদ্ধিজীবী চত্বরে বিআরএফ ইয়ুথ ক্লাব রক্তদান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০ টায় বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীরা চবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে রক্তদান সম্পর্কে সচেতনতামূলক হাতে লেখা বিভিন্ন পোস্টার লাগিয়ে দেয়। এরপর বেলা ১১ টায় বুদ্ধিজীবী চত্বরে "বাংলাদেশে রক্তদাতা সংকট: সমাধানের উপায় সন্ধান" শিরোনামে আলোচনা সভা ও বিশেষ পাঠচক্র আয়োজন করে।
প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন- জাতি হিসেবে আমাদের চ্যারিটি করার প্রবণতাটা কম। রিলিজিয়াস পারসেপশান à