বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

নিজ বাড়িতে খুন হলেন প্রতিবন্ধী নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে রাতের আঁধারে নিজ বাড়িতে ছৈয়দা বেগম (৩৯) নামে এক প্রতিবন্ধী নারীকে নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। তারা ২০-২৫ জনের একটি দল বুধবার রাতে ফরিদুল আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগমের মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিহত ছৈয়দা বেগমের ভাই ফরিদুল আলম স্থানীয় বিএনপি নেতা। তিনি অভিযোগ করে বলেন, তার পরিবার বিএনপি করায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যান ও স্থানীয় রশিদের সন্ত্রাসী বাহিনী তার বোনকে হত্যা করেছে।

তবে বিভিন্ন সূত্রের দাবি প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ছৈয়দা বেগমকে হত্যা করেছে তার পরিবারের লোকজন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ