বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

কিশোরগঞ্জে যুবকদের আয়োজনে ক্রয়মূল্যে সবজি বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি

কিশোরগঞ্জের কোনোভাবেই কমছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ও সবজির দাম। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজারগুলোতেও মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে রয়েছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত-দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। বিশেষ করে গত কয়েকদিনের নিত্যপণ্যের আচমকা মূল্যবৃদ্ধি জন-জীবনে তৈরি করেছে অস্বস্তি। সাধারণ মানুষের মুখে হাসি নেই।

এমবতস্থায় কিশোরগঞ্জ শহরে আখড়া বাজার ও পুরানথানা চত্বরে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে একদল তরুণ।  

সোমবার (২৮ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা তানভির এনায়েত, আশরাফ আলী সোহান, আব্দুর রহমানসহ আরও কয়েকজনের ব্যবস্থাপনায় কার্যক্রমটি পরিচালিত হয়।

তারা প্রান্তিক কৃষক থেকে পণ্য ক্রয় করে গ্রাহকদের কাছে বিনালাভে বিক্রয় করে। এ সময় চিচিঙ্গা, ঢেঁড়স, লাউ, মরিচ, বেগুন ইত্যাদি পণ্য প্রচলিত বাজার থেকে প্রায় অর্ধেক দামে বিক্রয় করতে দেখা যায়।

ব্যবস্থাপনায় আশরাফ আলী সোহান বলেন, আমরা কেউ ব্যবসায়ী না, কিন্তু মানুষের কষ্ট দেখে এমন উদ্যোগ নিয়েছি। মধ্যবিত্ত, দরিদ্র মানুষ যেনো একটু স্বস্তি পায়।

ফ্যাসিবাদ দূর করতে যেমন আমরা ফ্রন্টলাইনে লড়াই করেছি, তেমন নাগরিকের শান্তির জন্য আমরা কাজ করে যাবো।বাজারের সিন্ডিকেট দূর করতে প্রশাসনকে সহযোগীতা করবো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ