বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ সংক্রান্ত সব বিষয়ে ধারণা প্রদান করে জনসাধারণর আর্থিক সাক্ষরতা বৃদ্ধিও লক্ষ্যে

সোমবার  দুপুরে পূবালী ব্যাংক পিএলসি বানিয়াচং শাখার উদ্যোগে আইডিয়েল কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী  অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের  উপমহাব্যবস্থাপক ও মৌলভীবাজার’র অঞ্চল প্রধান মো. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক ড. মোহাম্মদ নোমান মিয়া।

এসময় বক্তারা বলেন, যার আছে আর্থিক সাক্ষরতা, সে জানে অর্থের সঠিক ব্যবস্থাপনা। পূবালী ব্যাংকের সঞ্চয় শতভাগ নিরাপদ এবং গ্রাহক বান্ধব। তাই ব্যাংকে সঞ্চয় করুন আগামীর নিরাপদ জীবন গড়ুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ছরওয়ার আলম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন,  প্রভাষক মোঃ জসিম উদ্দিন, অরূপ দাশ, আমিনুল ইসলাম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ