রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলার দৌলখান উপজেলায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আটককৃতরা হলেন‌‌- মো. লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মো. হাসনাইন (২৩)।

আটককৃত বাবা-ছেলে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে এবং তারা স্থানীয় চরপাতা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) মেম্বারের স্বামী ও ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং আশপাশের চরে মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে কোস্ট গার্ড ওইসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসারের নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতখান উপজেলার চরপাতা এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ