বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৭অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি শহরের কলাবাগান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে এক যুব সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার ও সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ,জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ  বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রাক্ষায় যুব সমাজকে পাহারাদার হিসেবে থাকতে হবে। আওয়ামী দুঃশাসনের সময় দেশের জনগণ ভোট দিতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে তারা ক্ষমতায় ছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ