রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

ফেনীর ঐতিহ্যবাহী চাঁদগাজী ভূঁইয়া মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মসজিদটি চারশ’ বছরের পুরনো। এটি ফেনীর প্রথম পাকা মসজিদ।  বাংলাদেশের অন্যতম মোঘল আমলের অনিন্দ্য সুন্দর প্রাচীন এক স্থাপনা হচ্ছে চাঁদ গাজী ভূঁইয়া মসজিদ। মোঘল আমলে এলাকার প্রভাবশালী জমিদার চাঁদগাজী ভূঁঞা ১,১২২ হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় ২৮ শতক জায়গার ওপর এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। চুন, সুরকি ও ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরি করা মসজিদের দেওয়ালগুলো বেশ চওড়া। নানান কারুকার্য শোভিত এই মসজিদটির দৈর্ঘ্য ৪৮ ফুট,  প্রস্থ ২৪ ফুট এবং উচ্চতা ৩৫ ফুট।

ইতিহাস থেকে জানা যায় , বারো ভূঞাদের কোন এক বংশের উত্তরসুরী ছিলেন চাঁদগাজী। তিনি মেঘনা তীরবর্তী কোনো অঞ্চল থেকে এখানে লোক লস্কর নিয়ে আসেন এবং বসতি স্থাপন করেন। ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি এখানে আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। অনেকে মনে করেন, তিনি ছিলেন একজন সাধক পুরুষ। তার নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদর দপ্তরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে।

মসজিদটির ভেতরে প্রবেশ করলে প্রাচীন