বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়েনি কুয়াকাটা সৈকতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে গত দুই দিন পার করলেও তেমন প্রভাব পড়েনি পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে। বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বাতাস ও বৃষ্টি হলেও রাতে কোন বৃষ্টিপাত হয়নি। সকালটা শুরু হয়েছে রোদের মধ্যদিয়ে। এদিকে কুয়াকাটার সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে সকাল থেকে সৈকতে বাতাসের তীব্রতা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে ও পশ্চিমে দেখা গেছে, আগত পর্যটকদের উন্মাদনা। বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালির মাধ্যমে পর্যটকরা উল্লাসে মেতে উঠেন। কেউ আবার তা মোবাইল বা ক্যামেরায় স্মৃতির ফ্রেমবন্দি হন।

কুয়াকাটায় আগত পর্যটক সোহেল শিহাব বলেন, গত দুই দিন ধরে কুয়াকাটায় অবস্থান করছি। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে- তা বেশ উপভোগ করেছি। তারপরও ঘূর্ণিঝড়ের আতঙ্কে ছিলাম।

সৈকত লাগোয়া চা দোকানি সাখাওয়াত বলেন, ঘূর্ণিঝড় এলেই আমাদের ভোগান্তি। পর্যটক আসে না। দোকান পাট ভেঙে যায়। ঘূর্ণিঝড় দানায় আমাদের তেমন কোন ক্ষতি হয়নি, তবে আতঙ্কে ছিলাম।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের এসপি আবুল কালাম আজাদ বলেন, গত ২ দিন ধরে আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থানে ছিলাম। পর্যটকদের নিরাপত্তাই ছিল আমাদের মূল দায়িত্ব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ