রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থাসহ টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয়সহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটি সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তার জন্য শ্রম আইনের দ্রুত সংশোধন, ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, নারী শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত ও সমান কাজে সমান মজুরি নির্ধারণ, বন্ধ কল-কারখানা আধুনিকায়ন করে চালু করা, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সমাবেশ শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ