বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া হত্যা মামলায় এবার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। এ পর্যায়ে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাথারী গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।

ওই ঘটনায় নিহতের ভাই  সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া থেকে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ