বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেয়াদোত্তীর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের চৌমুহনা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন হিমু।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত নির্বাচনের পর, তিন বছরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২০ সালের ২৪ মে শেষ হলেও, এখনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নেতৃবৃন্দ গঠনতন্ত্র লঙ্ঘন করে সমিতির কার্যক্রম পরিচালনা করছেন, যা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

গত আগস্টে ছাত্রজনতার গণঅভুত্থানের পর সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন বক্তারা, তবে ব্যবসায়ী সমিতির স্বাধীনতা এখনও স্বৈরাচারী আদর্শের অধীনে রয়েছে বলে উল্লেখ করেন। বক্তারা জানান, তারা ইতোমধ্যে প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের কাছে স্বারকলিপি দিয়েছেন, তবে দাবিগুলো উপেক্ষিত রয়েছে। আগামী নভেম্বর মাসে সাধারণ সভা আয়োজন করে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ