বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নাটোরে ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জাহিদুল ইসলাম
নাটোর প্রতিনিধি 

নাটোরে আওয়ামী ও ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

রোববার (২০ অক্টোবর) রাতে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মশাল মিছিলটি বের করা হয়।

মিছিল শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আমরা ইতোমধ্যে জেনেছি ভারতের ত্রিপুরাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাকে ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই শেখ হাসিনা ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এবং এর দর্শকদের আর কোনো তৎপরতা চালাতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, পিয়াস, রেজা, রাব্বানি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ