বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

গাইবান্ধায় নাতি-নাত বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাতি ও নাতির বউয়ের হাতে দাদা আব্দুল খালেক ভোলা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রাত ৯টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দাদা-নাতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। গতকাল অন্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগম (৩০) লাঠি দিয়ে খালেকের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও আলম ও তার স্ত্রী তুচ্ছ ঘটনায় পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করেছেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ