বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন দোকানীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ এ আদালত পরিচালনা করেন।

এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৩৮ ধারায় শ্রী হরে হড় সাহা ও শ্রী প্রদীপ বণিক এবং মন্তস পাল নামের তিন দোকানীকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক দিল আফরোজ জানান, দ্রব্যমূল্য অধিক মূল্যে বিক্রি করায় ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দোকানীরা যাতে অতিরিক্ত লাভের আশায় অধিক মূল্যে পণ্য বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে আসছে।

এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিটি বাজারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ