বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মৌলভীবাজারে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম, এসআই সুজন কান্তি পাল, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই মহিবুর রহমান, এসআই সজীব চৌধুরী, এএসআই মো. নজরুল ইসলাম ও এএসআই আরিফুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ১৭০/২২ (শ্রীমঙ্গল) সাজা পরোয়ানার পলাতক আসামী মো. কুতুব আলী (৫৪), সিআর ৬৫/২৩ (শ্রীঃ) এর আসামী জমির মিয়া, দায়রা-26/15 (শ্রীঃ) এর আসামী আরজু মিয়া, এনজিআর 02/24 (শ্রীঃ) এর আসামী রবিন বনিক (২৫), জিআর ২০৩/১৬ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত আসামী দানু মিয়া, জিআর ১১০/২৪ (শ্রীঃ) এর আসামী মো. আসাদ আলী (২৪), জিআর 122/22(শ্রীঃ) এর আসামী মো. কোরবান আলী, জিআর-63/2৪(শ্রীঃ) এর আসামী সোহেল শেখ, কালু শেখ মো. কালু  মিয়াকে (৩০) এবং জিআর 55/24 (শ্রীঃ) এর আসামী মিজানুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯ জন আসামীকে গ্রেফাতর করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রবিবার দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ