রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নোয়াখালীর হাতিয়ায় ইলিশসহ ৩ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১টি মাছ ধরার বোট, ৪ লাখ মিটার চরঘেরা জাল, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বেহন্দি জাল, ২০ কেজি ইলিশ ও ৮০ কেটি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

রোববার ভোরে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

একই সাথে তাদের সর্তক করা হয়েছে। জব্দ মাছ ধরার বোট উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেনের তত্ত্বাবধানে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে জালগুলো।

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে