বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে নিখোঁজের একদিন পর নিখোঁজ সজিব জলদাসের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সজিব উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে। তিনি পেশায় নুরসুন্দর ও কন্যা সন্তানের জনক ছিলেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছারপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কিছু দিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এরপর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর সংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়। শুক্রবার দুপুরের দিকে সে তার বাবার সাথে উপজেলার ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরে বিকেল সাড়ে ৪টার দিকে বাবার সাথে নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তারা মুছাপুর ক্লোজার ঘাট সংলগ্ন এলাকার ছোট ফেনী নদীর পাড়ের কাছাকাছি পৌঁছলে নদীর পাড়ে থাকা দুটি ঝাউ গাছ উপড়ে তাদের নৌকার ওপর পড়ে। এতে নৌকা ডুবে সজিব ছোট ফেনী নদীতে নিখাঁজ হয়ে যায়। পরে তার বাবা সাঁতার কেটে কুলে উঠে এসে বিষয়টি সবাইকে জানায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া বলেন, নিখোঁজ যুবকের সন্ধ্যানে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত একদল ডুবুরি ছোট ফেনী নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে যুবকের কোনো সন্ধান না পেয়ে বিকেলের দিকে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। পরে স্থানীয় লোকজন উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন নদীর কুলে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ