বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ইসলামের সৌন্দর্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদুল্লাহ হাবিবী
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো উত্তম আদর্শের অধিকারী হতে হবে, যাতে মানুষ আমাদের আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামে দীক্ষিত হয়। আমাদের কাজ হলো বন্ধন সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি নয়। ইসলামের সৌন্দর্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব “কুষ্টিয়া ফজলুল উলূম বহুমূখী মাদরাসার” আয়োজনে দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে বিশেষ তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তার ভক্তদের উদ্যেশ্য করে বলেন, আপনারা হলেন আমাদের সাইনবোর্ড, আপনারা সংশোধন না হলে জাতি আপনাদের মাধ্যমে ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পাবে।

এসময় মুফতি মনিরুজ্জামান, আলহাজ্ব নুর মোহাম্মদ বিন হানিফ (সদর বামুক কুষ্টিয়া) সহ উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম, জেলা ও থানার দায়িত্বশীলগণ।

পরিশেষে দেশ, জাতি, ইসলাম ,মানবতা ও সকলের সুস্থতা, সফলতা এবং আয়োজকদের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ