বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, মানিকগঞ্জে ১৮ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ১২০ কেজি ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।

 দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শরীফ (২৪), হৃদয় (২৫), মো. রাসেল (২২), শফিকুল (১৮), নায়েব আলী (৭০), মো. আলিম (২২), সুরুজ্জামান (২৭), রবিউল (২৬), নূর নবী (১৮), মমিন (২৭), ইকবাল (৪৬), সুমন (২০), শহীদুল (১৮), সাগর (৩০), মতিউর রহমান (৩৬), সাদ্দাম হোসেন (৩০), খায়রুল ইসলাম (৩০) ও শরিফুল (২৪)।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৮ ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত দুই লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানে কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ