রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

আলিম পরীক্ষায় প্রতিবন্ধী রাসেলের কৃতিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি 

আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় নাটোরের সিংড়া পৌরসভার রাসেলকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছে ইসলামী ছাত্র শিবির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির থানা সভাপতি ইমরান ফরহাদ, সাবেক জেলা সভাপতি কুতুবুল আলম , অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর সভাপতি আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দুই হাত ও এক পা নেই রাসেলের। তবু এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে এইচএসসি পাস করেন তিনি। সিংড়া পৌর এলাকার শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে ৩.২৯ পেয়ে তিনি উত্তীর্ণ হন।

রাসেল মৃধা‌ সিংড়া পৌরশহরের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল গত এসএসসি পরীক্ষায়ও সাফল্যের সাথে পাস করেন। পরিবার অভাব-অনটনের মধ্যে চললেও রাসেল আরোও উচ্চ শিক্ষা অর্জন করতে চান । অভাবের কারণে যাতে তার পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে ছাত্র শিবির সিংড়া উপজেলা শাখা ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ