রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নেত্রকোনায় আল্লাহ ও রাসূল সা. কে নিয়ে কটূক্তি করায় হিন্দু যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুলিশের মাঝে আটক "রানা সরকার"

নেত্রকোনা জেলা প্রতিনিধি

আল্লাহ ও রাসূল সা. কে নিয়ে কটূক্তি করায় "রানা সরকার" নামক এক হিন্দু যুবককে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

জানা যায়, নেত্রকোনার সিংহের বাংলা ইউনিয়নে "রানা সরকার" নামক এক হিন্দু যুবক তার ফেসবুক টাইম লাইনে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে কটুক্তি করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নবী প্রেমিক তাওহীদি জনতা ক্ষুদ্ধ হয়।

বিষয়টি নেত্রকোনা জেলা প্রশাসনের নজরে এলে তাকে গ্রেফতার করে।

তাওহীদি জনতার দাবি কটূক্তিকারীকে শুধু গ্রেফতার নয়, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

এদিকে নেত্রকোনার মালনি মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ