রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

বরিশালে ‘তারুণ্য সেমিনার’ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের করণীয় শীর্ষক তারুণ্য সেমিনার আগামীকাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টা থেকে বরিশালের বান্দ রোডস্থ শিল্পকলা একাডেমীতে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কবি ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন (সাইমুম সাদী), ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ইসলামিক স্কলার গাজী সানাউল্লাহ রহমানী, আবু মুহাম্মাদ রাফিউজ্জামান, মুফতী জুনায়েদ গুলজার, সানাউল্লাহ খান।

সেমিনারে আরও উপস্থিত থাকবেন, মাহমুদিয়া মাদরাসা বরিশাল-এর প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বাজার রোড মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ‍রুহুল আমীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ রফিক, সরকারী বি এম কলেজের অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মাদ ইরফান প্রমুখ।

এতে কুরআন কারীম থেকে তেলাওয়াত করবেন ক্কারী মাসউদ বিন মুস্তফা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ